ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মৌলভীবাজার

কমলগঞ্জে জলবায়ু সংকট মোকাবিলায় নারীর নেতৃত্বের ওপর গুরুত্বারোপ

কমলগঞ্জ (মৌলভীবাজার): জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সামাজিক উন্নয়ন সংগঠন (CSO) ও এলাকাভিত্তিক সংগঠনের (CBO) সদস্যদের অংশগ্রহণে একটি পিয়ার-লার্নিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট ২০২৬ ‘নাগরিক সমন্বয়’ প্রকল্পের আওতায় “Peer-Learning Sessions of CSOs & CBOs” শীর্ষক এ সেশন অনুষ্ঠিত হয়। এতে ‘কামুদপুর আশ্রয়ণ আশার আলো’ ক্লাবের ১০ জন প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ ছিলেন।
সেশনে আকস্মিক বন্যা ও খরার মতো জলবায়ু দুর্যোগ মোকাবিলায় নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমতাভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিতের ওপর আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানো, তাঁদের ঐতিহ্যবাহী জ্ঞান ও নেতৃত্বকে কাজে লাগানো এবং সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অংশগ্রহণকারীদের ‘সিভিক সার্কেল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’-এর উদ্দেশ্য, ব্যবহার ও তথ্য সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেশন শেষে তাঁরা নিজেদের শেখা বিষয়গুলো নিজ নিজ সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।
ডিনেটের সহায়তায় জনকল্যাণ কেন্দ্র (JKK) আয়োজিত এ সেশনে সহযোগিতা করে সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)।
‘নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে জিএফএ কনসাল্টিং গ্রুপ পরিচালিত একটি উন্নয়নমূলক কর্মসূচি। ‘নাগরিক সমন্বয়’ প্রকল্পটি ডিনেট ও তার চারটি সহযোগী সংস্থা বাস্তবায়ন করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.