ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বায়েজিদে ফুটপাত দখল সড়কে প্রতিবন্ধকতা নিরাপদ ফুটপাত সড়কের দাবি:নগরবাসীর 

চট্টগ্রাম বন্দরনগরী বায়েজিদ এলাকায় টেক্সটাইল শেরশাহ তারা গেইট, বোস্তামী মাজার গেইট,মেইন রোড, সেনানিবাসের মেইন রোডের বিপরীতে বোস্তামী বিআরটিসি রোডের দুই সহ আশ পাশের ফুটপাত দখল করে মালামাল রাখা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি মূল সড়কেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। জনসাধারণের চলাচলের অধিকার, সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতির মধ্যেই ফুটপাত দখলের চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী বাধা, হেনস্তা, শারীরিক আক্রমণ এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলের ছবি তুলতে গেলে একদল ব্যক্তি প্রকাশ্যে বাধা দেন। একপর্যায়ে সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ছবি ও সংগৃহীত তথ্য মুছে ফেলা হয়। পরে তাঁকে ঘিরে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং অতর্কিত আক্রমণের শিকার হতে হয়। সংবাদকর্মী নিজের পরিচয় প্রকাশ করার পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর গায়ে হাত তোলা হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ বা সংবাদ প্রচার করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতিসাধন, নিরাপত্তাহীনতা সৃষ্টি এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
১৫ অক্টোবর দুপুরে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে ছবি ও তথ্য সংগ্রহের সময় এ ঘটনা ঘটে বলে সংবাদকর্মীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
বিআরটিসি রোডে রাস্তার দুই পাশে জমে থাকা আবর্জনা, প্লাস্টিকের বস্তা, ময়লা ফেলার জায়গা এবং একধিক শিপিং কন্টেইনারের দৃশ্য দেখা যাচ্ছে। সূত্রে জানা যায়, শিপিং কন্টেইনার দিয়ে অবৈধ ফুটপাত দখল থেকে মুক্ত রক্ষা বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে।
সরেজমিনে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সাটাইল গেইট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সড়কের ফুটপাতগুলোতে চলছে অবৈধ হকারদের দপটে নৈরাজ্য অরাজকতার রামরাজত্ব। প্রভাবশালীদের প্রশ্রয়ে আগের চেয়ে বেপোয়ারা হয়ে উঠেছে ফুটপাতগুলোকে ঘিরে অসঙ্গতি আপত্তিকর বখাটেপনাসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। হয়েছে চাঁদাবাজি, ছিনতাই, নান অঘটনের অভিযোগ।
দখলদার চক্রটি একের পর এক দখল করে নিচ্ছে রাস্তা, নালা ও ফুটপাত। ময়লা আবর্জনা ও পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এতে করে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। টেক্সটাইল গেইট, শেরশাহ, বায়েজিদ বোস্তামী (র.)-এর দরগাহ গেইট থেকে সেনানিবাসের প্রবেশমুখ বিপরীত বিআরটিসি রোড হয়ে স্টারশিপ ব্রিজের গোড়াসহ অক্সিজেন মোড় সড়কের দু’পাশের ফুটপাত ও নালার ওপর বাঁশ-বেড়া দিয়ে অবৈধভাবে দোকান নির্মাণ করে অবৈধ, লাইসেন্সবিহীন, ঝুঁকিপূর্ণ স্থায়ী অস্থায়ী ভাসমান দোকান, ভাঙ্গাড়ির দোকান, মৌসুমি ফলের দোকান, চায়ের দোকান, রাস্তার ওপর টেম্পো-রিকশার গ্যারেজ, ভাসমান হকার, ভ্যানগাড়িতে চা বিক্রির দোকান এমনকি নিত্য প্রয়োজনীয় দোকানের পসরা সাজিয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে বিনা বাধায়। ফলে জনসাধারণ পথ চলতে প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। অবৈধ ফুটপাত দখলকারী বিক্রেতারা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। দেশ নির্ভরশীল অর্থনৈতিক প্রাণকেন্দ্র ভারী শিল্প কারখানার
নিজস্ব সীমানা দেওয়ালে ঘেষে গড়ে উঠেছে এস্ ঝুঁকিপূর্ণ নিরাপত্তাহীনতায় ব্যপক ক্ষয়ক্ষতির ঝুঁকি অনিশ্চয়তার।
প্রতিদিন শ্রমিকদের নিরাপদ প্রবেশ ও বাহিরে বিঘ্নতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না গ্রহণের ফলে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাস্তা ও ফুটপাতের ওপর টেম্পো-রিকশার মেরামত কাজ ও ভাঙ্গাড়ি দোকানির মালামাল ফেলে রাখার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে রাস্তার ওপর দিয়ে পথ চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে।
ফুটপাত দখল ও সড়কে প্রতিবন্ধকতা: দীর্ঘদিনের অভিযোগ: সরেজমিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোস্তামী বিআরটিসি রোডের দুই পাশের ফুটপাত দখল করে বিভিন্ন মালামাল রাখা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। ফুটপাত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত হলেও তা ব্যবহার করতে না পারায় অনেককে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে যানবাহনের সঙ্গে পথচারীদের সংঘাতের ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়িক সিন্ডিকেটের ছত্রছায়ায় ফুটপাত দখল অব্যাহত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। অতীতে উচ্ছেদ অভিযান হয়ে থাকলেও সেগুলোর পর দখল স্থায়ীভাবে বন্ধ হয়েছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার জবাবদিহি প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। প্রশাসনিক অভিযান যদি কেবল সাময়িক দৃশ্যমান কার্যক্রমে সীমাবদ্ধ থাকে এবং পুনর্দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনদুর্ভোগের স্থায়ী সমাধান সম্ভব নয়।
সরকারি প্রতিষ্ঠানের প্রবেশপথেও প্রতিবন্ধকতার অভিযোগ: ঘটনাস্থলের আশপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট ও পরিবহন গ্যারেজ রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের যানবাহনও এ সড়ক ব্যবহার করে। অভিযোগ রয়েছে, রাস্তার দুই পাশে মালামাল রাখা এবং গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে সরকারি যানবাহন, শিল্পপ্রতিষ্ঠানের গাড়ি ও অন্যান্য পরিবহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও মালামাল ওঠানো-নামানোর জন্য যানবাহন সড়কের ওপর অপেক্ষা করায় প্রতিবন্ধকতা আরও বাড়ছে।
এ পরিস্থিতি শুধু যানজটের সমস্যা নয়; জরুরি প্রয়োজনে যানবাহন চলাচল, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম এবং পথচারীদের নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। সড়ক ও ফুটপাতের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি না থাকলে জনভোগান্তি আরও বাড়তে পারে।
তথ্য সংগ্রহে বাধা ও হুমকি: স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর প্রশ্ন: জনস্বার্থসংশ্লিষ্ট কোনো স্থানের দৃশ্য ধারণ ও তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীকে বাধা দেওয়া, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া, তথ্য মুছে ফেলা এবং সংবাদ প্রকাশ না করতে হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা কেবল একজন সংবাদকর্মীকে হেনস্তার বিষয় নয়; বরং জনস্বার্থে তথ্য সংগ্রহ, অনিয়ম তুলে ধরা এবং জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার ঘটনাও হতে পারে।
বিশেষ করে সংবাদকর্মীর পরিচয় জানার পরও যদি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মোবাইল ফোনে তথ্য মুছে ফেলার প্রাসঙ্গিক ডিজিটাল আলামত এবং অন্য কোনো প্রমাণ থাকলে তা সংরক্ষণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব আলামত নষ্ট হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
প্রশাসনের প্রতি কঠোর দাবি ও জবাবদিহির আহ্বান:
জনস্বার্থে বোস্তামী বিআরটিসি রোডের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা, সড়কের প্রতিবন্ধকতা দূর করা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।
একই সঙ্গে সংবাদকর্মীর ওপর হামলা, তথ্য মুছে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফুটপাত দখলের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি, সংঘবদ্ধ চক্র কিংবা দায়িত্বে অবহেলার সংশ্লিষ্টতা থাকলে তা-ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রত্যাশিত।
“জনস্বার্থে স্পষ্ট দাবি—ফুটপাত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি জনসাধারণের চলাচলের অধিকার। সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি, তথ্য সংগ্রহে বাধা এবং হুমকির মাধ্যমে সত্য প্রকাশ বন্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন, দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, কার্যকর উচ্ছেদ, পুনর্দখল প্রতিরোধ এবং সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। পাশাপাশি অভিযোগগুলোর তদন্তের অগ্রগতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসম্মুখে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
দখলমুক্ত ফুটপাত, প্রতিবন্ধকতামুক্ত সড়ক এবং নিরাপদে তথ্য সংগ্রহের পরিবেশ—এগুলো কোনো বিশেষ গোষ্ঠীর অনুগ্রহ নয়; নাগরিক অধিকার ও আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত জনস্বার্থের দাবি। প্রশাসনের নিষ্ক্রিয়তা, প্রভাবশালীদের দৌরাত্ম্য কিংবা ভয়ভীতি প্রদর্শনের কারণে যেন জনসাধারণের চলাচলের অধিকার ও সত্য প্রকাশের পথ রুদ্ধ না হয়—এটাই এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা। জনস্বার্থে জরুরিভিত্তিতে টেক্সটাইল গেইট থেকে অক্সিজেন সড়কের গুরুত্বপূর্ণ মোরের একা ভিত্তিক সড়কগুলোতে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ খোলা অবৈধ দোকান উচ্ছেদে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.