ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের কাছে ইপসার দেড় হাজার চারা হস্তান্তর

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপজেলা প্রশাসনের কাছে ১ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব চারা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইজতিয়াক আহম্মেদ, ইপসার কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ, সাংবাদিক সঞ্জয় চৌধুরী ও গৌতম বিশ্বাসসহ অন্যরা।
ইপসার পক্ষ থেকে হস্তান্তর করা চারার মধ্যে রয়েছে ফলজ প্রজাতির কাঁঠাল ২০০টি, বেল ২০০টি, জলপাই ২০০টি, আমড়া ২০০টি ও ডাকি জাম ১০০টি। বনজ প্রজাতির মধ্যে রয়েছে কড়ই ১০০টি ও মেহগনি ১০০টি। এ ছাড়া ঔষধি প্রজাতির বহেরা ১০০টি, অর্জুন ১০০টি ও নিম ২০০টি চারা দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসক ২৭ অক্টোবর মঙ্গলবার জেলাজুড়ে এক লাখ চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় এ কর্মসূচির আওতায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের মধ্যে চারা বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.