ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

নগর মহানগর

রাউজান উপজেলা ও পৌরসভায় সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে পিআরএ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০ প্রণয়নের লক্ষ্যে রাউজান উপজেলা ও পৌরসভায় অংশগ্রহণমূলক পদ্ধতিতে পার্টিসিপেটরি র‍্যাপিড অ্যাপ্রেইজাল (পিআরএ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালা বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। এতে কনসালট্যান্ট হিসেবে উপস্থিত ছিলেন সিডিএর সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। এ ছাড়া ইপসার কর্মকর্তা আব্দুর রহমান জিহাদ, সাবরিনা, মিলটন বাবু ও সামিন রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাউজানের ভৌগোলিক বৈশিষ্ট্য, জনবসতির বিস্তৃতি, সড়ক যোগাযোগব্যবস্থা, কৃষিজমি সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ নগরায়ণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। রাউজান উপজেলা ও পৌরসভার স্থানীয় বাস্তবতা, জনসাধারণের চাহিদা এবং উন্নয়নের সম্ভাবনাকে সমন্বিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্ণফুলী নদী ও আশপাশের ভূপ্রকৃতি, গ্রামীণ জনপদ, কৃষিনির্ভর অর্থনীতি এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত চাহিদা বিবেচনায় নিয়ে রাউজানের পরিকল্পিত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সড়ক যোগাযোগের উন্নয়ন, পানি নিষ্কাশনব্যবস্থার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণ এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মতো বিষয়গুলো মাস্টারপ্ল্যানে যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ অবকাঠামোগত চাহিদার কথা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত, জনবান্ধব ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
পিআরএ পদ্ধতিতে স্থানীয় পর্যায়ের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০ প্রণয়নে জনসম্পৃক্ততা বাড়ানোই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রাউজান উপজেলা ও পৌরসভার ভৌগোলিক বৈশিষ্ট্য, স্থানীয় জনগণের চাহিদা এবং অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনাকে যথাযথভাবে বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও টেকসই মাস্টারপ্ল্যান প্রণয়ন করা সম্ভব হবে। এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ পরিকল্পিত জনবসতি গড়ে তোলা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সুষম আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.