ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

স্বাস্থ্য

এসআরএইচআর ও মা-শিশু স্বাস্থ্যসেবায় ইপসার প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) এবং মাতৃত্ব, নবজাতক ও পুষ্টিসেবা জোরদার করতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) আয়োজিত তিন দিনব্যাপী সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ (এসবিসিসি) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও হেলথব্রিজ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাপসা , মমতা ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১২ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাকর্মী এবং বাস্তবায়নকারী তিনটি সংস্থার প্রকল্পসংশ্লিষ্ট আটজন জ্যেষ্ঠ কর্মী অংশ নেন। প্রশিক্ষণে নগর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মাতৃত্ব, নবজাতক ও পুষ্টিসেবার মানোন্নয়নে কার্যকর এসবিসিসি কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব বড়ুয়া। এ সময় বাপসার প্রকল্প টিম লিড শামীমা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণের সংকট দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. শামীমা হাসনাত বলেন, জাতীয় স্বাস্থ্য লক্ষ্য অর্জনে সরকার, বাপসা, মমতা, ইপসা ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি স্বাস্থ্যসেবা অবকাঠামো ও বেসরকারি সংস্থাগুলোর কার্যকর সমন্বয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইপসার সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক নাসিম বানু সমাপনী বক্তব্যে বলেন, মানসম্মত এসবিসিসি উপকরণের ব্যবহার এবং অংশীজনদের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রকল্পের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের প্রশিক্ষণে মানসিক ও সামাজিক কাউন্সেলিং (সাইকোসোশ্যাল কাউন্সেলিং) অন্তর্ভুক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাকর্মীদের দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদার এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জনগোষ্ঠীর জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মাতৃত্ব, নবজাতক ও পুষ্টিসেবা নিশ্চিত করার উদ্যোগ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.