ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ঢাকা বিভাগ

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ৫ম দিনেও গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দফায় দফায় অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চল গাজীপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে নগরীর মৌচাক,সফিপুর,পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন আন্দোলন কারী। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।
এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পর ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করেন। এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা বিভিন্ন অলিগলি দিয়ে মহাসড়ক থেকে সরে যান।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সকাল ১১টার দিকে মৌচাক এলাকায় কিছুটা বিশৃঙ্খলা হলে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা পালিয়ে যান।
তিনি আরও জানান, আজও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের পার্শ্ববর্তী সব শিল্পকারখানা বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে।
এদিকে নগরীর নাওজোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ২ দফা সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.