ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জাতীয়

শিল্পাঞ্চলে শান্তি রক্ষায় মাঠে নামল ২৪ প্লাটুন বিজিবি

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে চলমান উত্তেজনার মধ্যে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়ন করা হয়েছে। কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সাধারণ মানুষের চলাচলের পথ নিরাপদ করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানের বিস্তারিত বিবরণে জানা যায়, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৫ প্লাটুন বিজিবি। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা এবং কালিয়াকৈর এলাকা মিলিয়ে মোট ১৩ প্লাটুন বিজিবি নিয়োজিত আছে। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি সেতু, বিসিক শিল্প এলাকা এবং কাঁচপন সেতু এলাকার সুরক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি যেন শান্তিপূর্ণভাবে মীমাংসা হয় এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে দায়িত্বশীলতার সাথে পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন বিজিবি সদস্যরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.