ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

পাবনার ফরিদপুরে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকার নির্মাণকাজের উদ্বোধন

পাবনার ফরিদপুর উপজেলার হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে পাবনা-৩ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে এ বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে বিদ্যালয়ের সীমানা সুরক্ষিত হওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালিব, সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাপিনুর ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল হাই আল-রাজী এবং ডেমরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আফজাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.