ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

রংপুর বিভাগ

রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তার চেষ্টা, গ্রেপ্তারের দাবি

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় সিটি কর্পোরেশনের চলমান উচ্ছেদ অভিযানের তথ্য, ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর দুই দফায় হামলা, হেনস্তা ও মারধরের চেষ্টা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খামার মোড় এলাকায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, খবরের কাগজের সেলিম সরকার, আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমন, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, আজকের পত্রিকার নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হয় কিছু চিহ্নিত দখলদার দুর্বৃত্ত।
অভিযোগ রয়েছে, সাংবাদিকদের আটকে রেখে মব সৃষ্টি, হেনস্তা ও মারধরের চেষ্টা করার পাশাপাশি তাদের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদেরও সাংবাদিকদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাব। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ বিষয়ে ভিডিও ক্লিপসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হেনস্তা ও বাধার শিকার হয়েছেন। গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুতর বাধা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিবাদে আরও বলা হয়, খামার মোড় এলাকার ফুটপাত দখল করে কারা মোটা অঙ্কের জামানত নিয়ে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন, সে বিষয়ে তাদের কাছে সুস্পষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে।
তারা বলেন, সাংবাদিকদের ওপর চড়াও না হয়ে ফুটপাত দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া জামানতের টাকা ফেরত দিন। ক্ষুদ্র ব্যবসায়ীদের সাংবাদিকদের ওপর লেলিয়ে দেওয়া এবং তাদের ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করুন। এসব ব্যবসায়ী অত্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব।
সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য রংপুর সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাব।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.