ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের আশপাশের দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচারপত্র তুলে দেন রিজভী। কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তিনি।
লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ফুলের টব, ডাব-নারকেলের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন ও বাসার ছাদে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহারের কারণে ঢাকার তুলনায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যুর হার কম। এ ছাড়া ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে।
চসিক প্রশাসক বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় নভেম্বরে বৃষ্টিপাত কম হলে এবং কোথাও স্বচ্ছ পানি জমে না থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও কমে আসবে।
কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.