ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

শার্শায় বাসচাপায় পশু চিকিৎসক নিহত

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় বাসচাপায় আলমগীর হোসেন (৪২) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত আব্দুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন আলমগীর হোসেন। পরে কাজ শেষে বাগআঁচড়া থেকে বাড়িতে ফিরছিলো। এসময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক স্থানে পৌছালে যশোর গামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার দাস জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।বাসের ড্রাইভার পলাতক রয়েছে।এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.