ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পরিবেশ 

পাবনার পীরপুর গ্রামের ইছামতী নদীর কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণের উদ্যোগ

পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামের ইছামতী নদীর কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণের উদ্যোগ নিয়েছে ওই গ্রামের ছোটো বড় সবাই।
কচুরিপানায় অতিষ্ঠ পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামের ইছামতী নদীর পাড়ের মানুষের জীবন। নদীতে স্রোত নেই, ফলে কচুরিপানায় সয়লাব ইছামতী নদীর বিভিন্ন অংশ। কাছারপুর গ্রাম থেকে পীরপুর গ্রাম হয়ে শ্রীপুর গ্রাম পর্যন্ত কচুরিপানা এখন স্তূপে পরিণত হয়েছে।
গ্রামের স্থানীয় বাসিন্দা আলহাজ্ব মাহবুব হোসেন খান সহ এলাকাবাসীরা জানান, কচুরিপানা দ্রুত বৃদ্ধি পায়। তার ওপর নদীতে স্রোত না থাকায় বড় হয়ে এগুলো স্তূপে পরিণত হয়েছে। অসংখ্য স্থানে কচুরিপানা পচে নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পচা পানির কারণে বাড়ছে রোগবালাই। আবার সাপ ও বিষাক্ত পোকামাকড়েরও উপদ্রব বেড়েছে। এমন পরিস্থিতিতে নদীতে যে সকল মাছ ছিল, তা মরে ভেসে উঠছে। এতে বেকার হয়ে পড়েছেন নদীসংশ্লিষ্ট জেলেরা। তবে নদীর এ কচুরিপানার দুর্ভোগ থেকে মুক্তি চাইলেও সরকারিভাবে এ বিষয়ে নেই কোনো উদ্যোগ।
“চলো হাতে হাত রাখি আমাদের নদী আমরাই পরিস্কার করি” এই স্লোগানে ইতিমধ্যে সেচ্ছাসেবী হয়ে বেসরকারি প্রতিষ্ঠান “সাকো গ্রাম উন্নয়ন সংগঠন” এর আয়োজনে ইছামতী নদী থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগে নিয়েছেন “ইছামতী নদীর কচুরিপানা অপসারণ কমিটি”। এতে একাত্মতা প্রকাশ করেছে ওই গ্রামের ছোটো বড় সবাই।
আজ শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় গ্রাম দিয়ে বয়ে চলা এ ইছামতী নদীর বিভিন্ন পয়েন্টের কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইছামতী নদীর কচুরিপানা অপসারণ কমিটির উদ্যোক্তা ও সাকো গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল্লাহ খান উজ্জ্বল, তারিকুল ইসলাম শাওন, এ বি সিদ্দিক মাসুদ এবং গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব আবু তাহের খান, আলহাজ্ব সাইফুল ইসলাম খান, আলহাজ্ব আব্দুল বাতেন খান মজনু, আলহাজ্ব মাওলানা আক্কাস আলী খান, মোহাম্মদ বাকীবিল্লাহ খান, মোহাম্মদ আলতাফ হোসেন খান, খন্দকার আশরাফ আলী, শওকত হোসেন খান, আহসান হাবীব জাহাঙ্গীর মুজিব সহ পীরপুর গ্রামের ছোটো বড় সবাই মিলে ইছামতী নদীর কচুরিপানা পরিষ্কার অভিযান অংশ নেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.