ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জাতীয়

পাবনার চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশের মতো পাবনার চাটমোহর উপজেলায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ ৭ নভেম্বর শনিবার সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ।
পরে জাসাস এবং চাটমোহর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.