ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

চট্টগ্রামে ফুলকলিসহ তিন খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১০ লাখ টাকা

চট্টগ্রামের পরিচিত খাদ্যপ্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির কারখানায় মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন বাটার, ময়লাযুক্ত উপকরণ, পোড়া তেল, মাছি ও তেলাপোকার উপস্থিতি পাওয়া গেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। এদিন শপিং ব্যাগ সুপারশপকে তিন লাখ এবং কাহওয়া ক্যাফেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ফুলকলির কারখানায় খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন বাটার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ডালডার মধ্যে ছিল পলিথিন ও ময়লা। টোস্ট পাউডার ও খামিতে মাছি এবং টোস্ট সংরক্ষণের স্থানে তেলাপোকার বিচরণ দেখা যায়। এ ছাড়া চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহার, কেক ও রুটি তৈরির উপকরণে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের চিত্র পাওয়া যায়। মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাতের অভিযোগও রয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অন্যদিকে, শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকা এবং খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পচা মরিচ সংরক্ষণ এবং খোসপাঁচড়া রোগে আক্রান্ত কর্মীকে দিয়ে মসলা প্রস্তুতের বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
একই প্রতিষ্ঠানের শিশুদের খেলনা বিক্রির স্থান ও মাংসের পাতিল আলাদা জায়গায় রাখার প্রমাণ আগামী ১৫ নভেম্বর আদালতে সশরীর উপস্থিত হয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ পড়ে থাকতে দেখা যায়। সেখানে ময়লাযুক্ত মেয়াদোত্তীর্ণ খামি, পচা বিটরুট ও মেয়াদোত্তীর্ণ পাতি সংরক্ষণ করা হচ্ছিল। ডাস্টবিনও ছিল খোলা ও অপরিচ্ছন্ন। এ ছাড়া ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির মাধ্যমে পণ্যের পরিচয়ে কারসাজির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ক্যাফেটিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম মহানগর পুলিশের এসআরবি-৭ এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.