ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কক্সবাজার

খরুলিয়ায় বেপরোয়া ডাম্পারের চাপায় প্রাণ গেল দিনমজুরের

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে বেপরোয়া গতির মাটিবাহী ডাম্পারের চাপায় শফিউল্লাহ (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ খরুলিয়া কোনারপাড়া গ্রামের মৃত খুইল্যামিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন শফিউল্লাহ। এ সময় ফসলি জমির মাটি বহনকারী একটি ডাম্পার বেপরোয়া গতিতে উল্টো দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক ডাম্পারটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
নিহতের ঘনিষ্ঠ আত্মীয় ছুরুত আলম কন্ট্রাক্টর জানান, শফিউল্লাহ অত্যন্ত দরিদ্র পরিবারের একজন দিনমজুর ছিলেন। রাতে রাস্তা পার হওয়ার সময় ডাম্পারটি উল্টো দিক থেকে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ডাম্পারের চাকায় তার মাথা পিষ্ট হয়ে মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। এতে তাকে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
এদিকে, দুর্ঘটনার পর ঘাতক ডাম্পার ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি রাতের বেলায় বেপরোয়া গতিতে মাটিবাহী ডাম্পার চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি উঠেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ডাম্পারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.