ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

স্বাস্থ্য

সুস্থ দেহ, সুন্দর মন—ফিটম্যান কমিটির বর্ষপূর্তি ও বার্ষিক সভা

 

‘সুস্থ দেহ, সুন্দর মন, আমরা সবাই ফিটম্যান—গড়ব মোরা সুখী জীবন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আকবর শাহ থানাধীন লেকসিটি পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা স্বাস্থ্যসচেতন সংগঠন ‘ফিটম্যান’-এর বর্তমান কমিটির বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর কৈবল্যধামস্থ হলি ফেইম রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে সভায় ৪৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
পূর্ব ফিরোজশাহ, পশ্চিম ফিরোজশাহ, নিউ মনসুরাবাদ, প্রশান্তি আবাসিক এলাকা, কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকা, জালালাবাদ, হারবাতলী ও শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকার ৩৫ বছরোর্ধ্ব পুরুষরা এ সংগঠনের সঙ্গে যুক্ত। সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার স্বাস্থ্যসচেতন মানুষের অংশগ্রহণে প্রতিদিন সকালে লেকসিটি পাহাড়ের পাদদেশ মুখর হয়ে ওঠে। সদস্যরা নিয়মিত হাঁটা, শরীরচর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে সময় কাটান।
সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। মাসিক চাঁদা সংগ্রহের বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থ সম্পাদক মাহবুব আলম ও সহ-অর্থ সম্পাদক আবু ইউসুফ। বিগত এক বছরের সাংগঠনিক, সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম এবং অনলাইন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপভিত্তিক প্রচার-প্রচারণার বিবরণ তুলে ধরেন প্রচার সম্পাদক ছালেহ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি শাহিন মিয়া। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সভায় বিগত এক বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত হাঁটা ও ব্যায়াম, স্বাস্থ্য পরীক্ষা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন সদস্যরা।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সামনে ‘বাবুল-হাবিব সমন্বয় পরিষদ’ তাদের ওপর অর্পিত দায়িত্ব নতুন পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। নির্বাচন কমিশনারদের তত্ত্বাবধানে এ দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
বিগত সমন্বয় পরিষদে দায়িত্ব পালন করেন সভাপতি বাবুল আহমেদ, সহ-সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাহবুব আলম, সহ-অর্থ সম্পাদক আবু ইউসুফ, প্রচার সম্পাদক ছালেহ আহমেদ এবং আপ্যায়ন সম্পাদক ইফতেখারুল ইসলাম ইফতি।
সভায় বক্তারা বলেন, ফিটম্যান শুধু হাঁটা বা শরীরচর্চার সংগঠন নয়; এটি বয়সের ব্যবধান ভুলে সুস্থতা, বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনের একটি সুন্দর প্ল্যাটফর্ম। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বিগত পরিষদের ইতিবাচক উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে ফিটম্যানকে আরও সুসংগঠিত ও কার্যকর স্বাস্থ্যসচেতন সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলবে।
‘নিয়মিত হাঁটি, ব্যায়াম করি, সুস্থ থাকি—বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে গড়ি সুখী ও সুন্দর সমাজ’—এই প্রত্যয়কে সামনে রেখে এগিয়ে যেতে চান ফিটম্যানের সদস্যরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.