ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

পাবনা আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন ও সম্মাননা প্রদান

পাবনার আটঘরিয়া উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় উপজেলার ৬ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) আটঘরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজার সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাকারিয়া সুলতানা।
তিনি বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সমবায় সমিতিগুলোকে নিয়মনীতি মেনে পরিচালনার পাশাপাশি সদস্যদের স্বার্থ ও কল্যাণে কাজ করতে হবে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হোসাইন, সহকারী অধ্যাপক বাবুল আক্তার ও উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, সমবায় মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক আস্থার বন্ধন তৈরি করে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা উচিত। বক্তারা আরো বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা সম্ভব। সমবায় কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে হবে।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, শিক্ষা কর্মকর্তা হাসান আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জীবন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মারকাযুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে উপজেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ফুলকলি সমবায় সমিতি লিমিটেডকে পুরস্কৃত করা হয়। সমিতির পক্ষে সভাপতি মো: মোশারফ হোসেন ক্রেস্ট গ্রহণ করেন। সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে প্রেরণা মহিলা সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়। সমিতির সম্পাদক মোছা: রুমা খাতুন ক্রেস্ট গ্রহণ করেন।
আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় মুক্তি মহিলা সমবায় সমিতি লিমিটেডকে পুরস্কৃত করা হয়। সমিতির সভাপতি মোছা: লুৎফুন্নাহার ও সম্পাদক মোছা: ময়না খাতুন ক্রেস্ট গ্রহণ করেন।
এ ছাড়া মৎস্যজীবী ক্যাটাগরিতে গারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে চাঁদভা কুষ্টিয়াপাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং বহুমুখী ক্যাটাগরিতে আটঘরিয়া আদর্শ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.