ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

বিশ্ব খাদ্য কর্মসূচির বৈশ্বিক পরামর্শ সভায় ইপসার আফরা নাওয়ার রহমান

ইতালির রোমে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সদর দপ্তরে অনুষ্ঠিত WFP Annual Partnership Consultation (APC) 2026-এ অংশ নিয়েছেন গ্লোবাল SDG ইয়ুথ সামিটের থিমেটিক সেশনস লিড ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-ইয়ূথ কো অর্ডিনেটর আফরা নাওয়ার রহমান। গত ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত এ বৈশ্বিক পরামর্শ সভায় জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং মানবিক সহায়তায় নিয়োজিত অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বৈশ্বিক মানবিক সহায়তা ব্যবস্থার বর্তমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে ক্রমহ্রাসমান অর্থায়ন, বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান সংকট, জলবায়ু পরিবর্তনজনিত জরুরি পরিস্থিতি এবং মানবিক সহায়তা ব্যবস্থার চলমান সংস্কারের প্রেক্ষাপটে কার্যকর অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
পরামর্শ সভায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা, মানবিক কার্যক্রমের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি এবং সংকটাপন্ন মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের অংশীদারিত্ব, সমতাভিত্তিক সহযোগিতা এবং মানবিক কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তাও আলোচনায় গুরুত্ব পায়।
বৈশ্বিক এ গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় আফরা নাওয়ার রহমানের অংশগ্রহণ মানবিক কার্যক্রম, টেকসই উন্নয়ন ও কমিউনিটির সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্বকে আরও দৃশ্যমান করেছে। বিশেষ করে গ্লোবাল SDG ইয়ুথ সামিটের থিমেটিক সেশনস লিড হিসেবে তাঁর অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে তরুণদের মতামত ও নেতৃত্বকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ইপসার পক্ষ থেকে বলা হয়েছে, আফরা নাওয়ার রহমানের এই আন্তর্জাতিক সম্পৃক্ততা তরুণ নেতৃত্বের বিকাশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে যুবসমাজের কার্যকর অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ের এ অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা এবং কমিউনিটির সহনশীলতা বৃদ্ধির উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.