ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ব্রিটিশ ডাচেস সোফি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম দেখতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস। তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত ডাচেসের এ সফরে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গুরুত্ব পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী ডাচেস সোফি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর সম্প্রসারিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তিনি বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখবেন। বিশেষ করে নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে নিয়োজিত দেশি-বিদেশি সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন।
সফরকালে রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও কথা রয়েছে। এ সময় তাঁদের জীবনযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগ সম্পর্কে জানবেন তিনি।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের অনুরোধে আয়োজিত এ সফরের অন্যতম উদ্দেশ্য রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা। পাশাপাশি শরণার্থী নারীদের ক্ষমতায়ন ও নারী-শিশুর সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এদিকে ডাচেসের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। ২০১৭ সালের পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। কক্সবাজার সফর শেষে তিনি ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.