ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

ছাত্রলীগের নৈরাজ্য প্রতিরোধে চট্টগ্রামের রাজপথে বিএনপি-জামায়াত-এনসিপি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে চট্টগ্রামে রাজপথে সরব হয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার গভীর রাত থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারা, বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া দিয়েছেন তাঁরা। মঙ্গলবার সকালেও নগরজুড়ে ছিল তাদের সতর্ক অবস্থান।
সোমবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নগরীর জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় লাঠি হাতে পাহারা দিতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের। এ সময় ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাতেও মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রশিবির।
এদিকে কথিত অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার সকালে মোটরসাইকেল র‍্যালি করেছে চট্টগ্রাম মহানগর জামায়াতের যুব বিভাগ। মহানগর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে বহদ্দারহাট থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে র‍্যালিতে অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে যুব বিভাগের মহানগর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এদিকে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানায়, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, সোমবার রাত থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ডিউটিও বাড়ানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.