ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বিএমএসএফ নীলফামারী জেলা শাখার নতুন কমিটি: আহবায়ক রাজ্জাক, সদস্য সচিব আরফিনুর

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রেজি. নং ০৬/২০২২-এর আওতাধীন নীলফামারী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশের আব্দুর রাজ্জাককে আহ্বায়ক এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের আরফিনুর ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে তালিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি আবু জাফর বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছেন। এসব হামলা প্রতিরোধ এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তিনি সাংবাদিকদের পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে নীলফামারী জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশার ন্যায্য দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে। পাশাপাশি সংগঠনের ঘোষিত ১৪ দফা দাবি আদায়েও তাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.