ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চাঁদপুর

ইপসার উদ্যোগে ২৫ হতদরিদ্র পরিবারের মাঝে ৫০টি মাতৃছাগল বিতরণ

১১ নভেম্বর ২০২৬ খ্রি. চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবন্ধী, বিধবা, দরিদ্র ও হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২৫টি পরিবারের মাঝে ৫০টি মাতৃছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন  (ইপসা)-এর কাশেমাবাদ শাখার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ২৫টি পরিবারের প্রত্যেকের মাঝে দুটি করে মোট ৫০টি মাতৃছাগল বিতরণ করা হয়।
রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমিতে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সওকাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোরশেদ চৌধুরী এবং সহকারী পরিচালক সাইদ আখতার।
ইপসার এরিয়া ম্যানেজার মো. রুবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা সাদিয়া তাজিন। অনুষ্ঠানে উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। মাতৃছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয় করার পাশাপাশি ভবিষ্যতে নিজেদের সম্পদ বৃদ্ধি করতে পারবে। এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.