ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

লক্ষ্মীপুর

রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নতুন নেতৃত্বে, প্রদীপ-আরিফ-শাহ পরান

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদীপ রায়, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ পরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ পরান। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম রিয়াজ।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আরিফুল ইসলাম, নাহিদুর রহমান দুলাল, রেজাউল রহমান রেজু, জসীমউদ্দীন হোসেন ফয়সাল, মোঃ শাহ পরান, আবদুর রহমান, ইব্রাহিম কবির নাজিম, মোঃ জুয়েল হোসেন, ইয়াছিন আরাফাত, মোঃ শরিফ, মোঃ মিজানুর রহমান, মোঃ একরাম হোসেন, মোঃ হৃদয় হোসেন, আরমান হোসেন রানা, আলী আজগর রবিন, মোবারক হোসেন, মোঃ ফিরোজ হোসেন ও শিমুল হোসেনসহ অন্যান্য সাংবাদিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অসংগতি এবং সাধারণ মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরেন। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে কোনো সাংবাদিক যেন হয়রানি, নির্যাতন কিংবা অন্যায় চাপের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পেশাগত যেকোনো সংকট ও প্রতিকূলতায় সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় জানান।
অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়পুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.