ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

পাবনার ভাঙ্গুড়ায় কৃষক দলের উদ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদল।
বুধবার ১১ নভেম্বর রাতে উপজেলা কৃষক দলের উদ্যোগে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের নেতৃত্বে মিছিলটি ভাঙ্গুড়া কৃষকদলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিলে নেতাকর্মীরা হাতে জ্বলন্ত মশাল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.