ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অপরাধ

রামুতে যাত্রীবাহী বাসে ১০ হাজার ইয়াবাসহ ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়ার ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আমির হোসেন এবং মাতার নাম মৃত কুলসুমা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মিনি বাসটির এ-৩ নম্বর আসনে বসেছিলেন আব্দুর রাজ্জাক। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আটক ব্যক্তির ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলিপ্যাকেটে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই কৌশলে বাম পায়ের হাঁটুর ওপর লুকানো আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার পরিহিত লুঙ্গির ডান কোচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে আরও দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সোমেন মন্ডল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.