ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

uncategorized

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।
শুক্রবার ১৩ নভেম্বর দিনব্যাপী পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।
পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ অভিযান পরিচলনায় সহযোগিতা করেন।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.