ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অর্থনীতি

নগর উন্নয়নে অতীতের অনিয়মের পুনরাবৃত্তি হবে না: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত ১৭ বছরে চট্টগ্রাম নগরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। এখন আর সেই লুটেরা নেই, কোনো অনিয়মকেও প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নগর উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে নগরের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করছেন। সেই পরিকল্পনায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফলে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের উন্নয়ন। চসিকের বর্তমান প্রশাসক গত দুই বছরে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন এবং নাগরিক সেবা প্রদানের মাধ্যমে মানবিক চট্টগ্রাম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এ ক্ষেত্রে তিনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
তিনি বলেন, চসিকের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সারা দেশে সুনাম রয়েছে। অতীতে একজন মন্ত্রী বিশ্ববিদ্যালয়টি দখল করে রেখেছিলেন। বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সেটি পুনরুদ্ধার করে চসিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মনোয়ারা বেগম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। স্বাগত বক্তব্য দেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমীন।
সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা বর্তমানে ৭০ শতাংশ কমেছে। আরও ৪০টি খাল নিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। এসব খাল সংস্কার করা হলে নগরের জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
তিনি বলেন, ৫৯৬ কোটি টাকা দেনা নিয়ে চসিকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত দুই বছরে সেই দেনা কমিয়ে প্রায় শূন্যের কোঠায় আনা হচ্ছে। নিয়মিত ব্যয় নির্বাহের পাশাপাশি দেনা কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে চসিককে স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চলছে।
প্রশাসক বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চসিকের ইতিহাসে সর্বোচ্চ ৫৫৭ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৭৩ কোটি টাকা বেশি। চসিকের ব্যয় নির্বাহে সব সময় ঢাকার মুখাপেক্ষী থাকতে চান না তিনি। বরং প্রতিষ্ঠানটিকে পরিপূর্ণ স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চান।
নগরবাসীর সেবা নিশ্চিত করতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ৮০০টি ফ্ল্যাট নির্মাণ, ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং একটি ইকোপার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
ডা. শাহাদাত বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু করা হয়েছে। গত চার মাসে এ অ্যাপের মাধ্যমে ৬ হাজার ৫০০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৪ হাজার ২০০টি অভিযোগের সমাধান করা হয়েছে, যা প্রায় ৬০ শতাংশ। এর ফলে নাগরিক সমস্যার সমাধানে নতুন গতি এসেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.