ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কক্সবাজার

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে কুতুবদিয়ায় ধরা’র সাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বৈশ্বিক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় সাইকেল র্যা লী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়টারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সংগঠন কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা গেইটের সামনে ওই সংগঠনের পরিবেশ ও জলবায়ুকর্মীরা পথসভা ও সাইকেল র্যালির কর্মসূচি পালন করেন।
সাইকেল র্যালি ও পথসভায় বক্তারা বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট নিয়ন্ত্রণ বন্ধ করে কৃষক, ভূমিহীন জনগোষ্ঠী, জেলে শ্রমিকদের সম্পদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার করতে হবে। পাশাপাশি স্থানীয় বীজ, ঐতিহ্যগত এবং আদিবাসী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন ও শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তুলার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া ধনী ও ঐতিহাসিকভাবে অধিক দূষণকারী দেশগুলোকে তাদের দায়বদ্ধতা স্বীকার করে বিলিয়ন নয়, বার্ষিক ট্রিলিয়ন ডলারের নতুন পর্যাপ্ত পূর্বানুমানযোগ্য ও ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়ে ঋণের পরিবর্তে অনুদান প্রদান, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও প্রকৃত জলবায়ু সমাধানে অর্থায়ন নিশ্চিত করার জোরালো দাবি জানান।
পরে, একদল সুশৃঙ্খল সাইক্লিষ্টরা ‘যুদ্ধের খরচ কমাও জলবায়ু অর্থায়ন বাড়াও, জলবায়ু অর্থায়ন হতে হবে- শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে, জীবাশ্ম জ্বালানিতে- অর্থায়ন বন্ধ কর ও জলবায়ু ন্যায্যতা- নিশ্চিত করার নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ডসঙ্গে সাইকেল র্যালিটি উপজেলার প্রধানসড়গুলো প্রদক্ষিন করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ধরা কুতুবদিয়ার আহবায়ক এম, শহীদুল ইসলাম, শিক্ষক কাইছার আলম, ক্রীড়া সংগঠক শাখাওয়াত বাশার, মো. আমিন, মোশাররফ হোছাইন, রাকিব ও আহসান প্রমূখ।
উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে ‘গ্লোবাল ডে অব আ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির আওতায় পরিবেশ ও জলবায়ুকর্মীরা এই সাইকেল র্যালি ও পথসভা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.