ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

শ্যামলী আর এন ট্রাভেলসে অশালীন আচরণ যাত্রী হয়রানির অভিযোগ

গণপরিবহনে যাত্রীসেবায় অনিয়ম যাত্রী ভোগান্তি হয়রানি নতুন কিছু নয়। গণপরিবহনে যাত্রীসেবা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে ভাড়া নিয়ে অনিয়ম, যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হয়রানি ও জিম্মি করার অভিযোগ যেন নিত্যদিনের ঘটনা। এবার মাত্র ৫০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক যাত্রীকে প্রকাশ্যে অপমান, মিথ্যাবাদী আখ্যা, অশালীন ভাষায় গালমন্দ, গায়ে হাত দেওয়া এবং চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শ্যামলী আর এন ট্রাভেলসের এক সুপারভাইজারের বিরুদ্ধে।
অভিযোগের ঘটনায় পরিবহনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বশীলতা, যাত্রীসেবার মান এবং কর্মীদের আচরণবিধি নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৬। ঘটনাটি ১৪ নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রাপথে ঘটেছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
১৪ নভেম্বর (শনিবার) ঘটনাক্রমে চট্টগ্রাম থেকে ঢাকামূখী শ্যামলী আর এন ট্রাভেলস যাত্রী দুর্ব্যবহার অনিয়ম অসংগতির অভিযোগ উঠেছে।
ঘটনাক্রমে, মাত্র ৫০ টাকার বিরোধে যাত্রীকে অপমান, গায়ে হাত ও গাড়ি থেকে নামানোর চেষ্টা! শ্যামলী আর এন ট্রাভেলসের সুপারভাইজারের বিরুদ্ধে অশালীন আচরণ, অতিরিক্ত ভাড়া দাবি ও যাত্রী হয়রানির অভিযোগ। ভাড়া নিয়ে বিরোধের জেরে প্রায় ২০ মিনিট ধরে বাকবিতণ্ডা; অন্য যাত্রীর হস্তক্ষেপে ৫০ টাকা দিয়ে পরিস্থিতি সামাল। সব ব্যাক্তি পরিবহন এক নয়। সিংহভাগ পরিবহনেই যাত্রী ভোগান্তি অসংগতি হয়রানি অভিযোগ যাত্রীদের দীর্ঘদিনের। দেখার কেউ নেই।
যেভাবে ঘটনার সূত্রপাত: অভিযোগকারী যাত্রীর ভাষ্য অনুযায়ী, শ্যামলী আর এন ট্রাভেলসের চট্টগ্রাম-ঢাকা রুটে কাউন্টার থেকে সাধারণত ৭৫০ টাকা ভাড়ায় টিকিট বিক্রি করা হয়। কিন্তু তিনি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাইপাস লিংক রোড থেকে কাউন্টারের বাইরে গাড়িতে ওঠার সময় হেলপার ও সুপারভাইজারের সঙ্গে দরদাম করে ৩৫০ টাকা ভাড়া নির্ধারণ করেন। নির্ধারিত ভাড়ায় সম্মতি পাওয়ার পরই তিনি গাড়িতে ওঠেন।
প্রায় এক ঘণ্টা যাত্রার পর মীরসরাই এলাকায় পৌঁছালে তিনি পূর্বনির্ধারিত মৌখিক চুক্তি অনুযায়ী ৩৫০ টাকা দিতে চাইলে সুপারভাইজার ৪৫০ টাকা দাবি করেন। এ নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। যাত্রীর দাবি, তিনি পরিস্থিতি বিবেচনায় নিজের পূর্বনির্ধারিত ভাড়ার চেয়ে আরও ৫০ টাকা বাড়িয়ে মোট ৪০০ টাকা দিতে রাজি হন। এমনকি উভয় পক্ষের ভুল-বোঝাবুঝি হতে পারে উল্লেখ করে বিষয়টি সৌজন্যপূর্ণভাবে মীমাংসার আহ্বান জানান যাত্রী। কিন্তু, সামান্য ভাড়ার বিরোধকে কেন্দ্র করে সুপারভাইজারের আচরণ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ভুক্তভোগী যাত্রীর।
৫০ টাকার জন্য অপমান, গায়ে হাত ও নামিয়ে দেওয়ার চেষ্টা! : ভুক্তভোগী যাত্রীর অভিযোগ, অতিরিক্ত ৫০ টাকা নিয়ে আপত্তি করায় সুপারভাইজার তাঁকে প্রকাশ্যে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও অপমানজনক মন্তব্য করেন। একপর্যায়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন এবং অশালীন ভাষায় কথা বলতে থাকেন। ধর্মীয় ও কোরআন-হাদিসসংক্রান্ত বক্তব্য টেনে তাঁকে আরও বিব্রত ও নাজেহাল করা হয় বলেও অভিযোগ করেন ওই যাত্রী।
যাত্রীর দাবি, তিনি বারবার সুপারভাইজারকে বোঝানোর চেষ্টা করেন যে, ভাড়া নিয়ে ভুল-বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু ৫০ টাকার জন্য তাঁকে মিথ্যাবাদী বলা, অপমান করা কিংবা শারীরিকভাবে হেনস্তা করার কোনো যৌক্তিকতা নেই।
অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন সুপারভাইজার তাঁকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং একাধিকবার গায়ে হাত দেন বলে দাবি করেন ভুক্তভোগী। এ সময় সুপারভাইজার গাড়ির ভাড়া ৯০০ টাকা বলেও দাবি করেন এবং যাত্রীকে নিয়ে আরও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
২০ মিনিটের উত্তেজনা, শেষ পর্যন্ত অন্য যাত্রীর ৫০ টাকায় মীমাংসা: অভিযোগ অনুযায়ী, এ নিয়ে প্রায় ২০ মিনিট ধরে গাড়ির ভেতরে উচ্চবাচ্য, তর্ক-বিতর্ক ও উত্তেজনাকর পরিস্থিতি চলতে থাকে। এতে গাড়ির অন্যান্য যাত্রীরাও বিরক্ত ও বিব্রত হন। একপর্যায়ে কয়েকজন যাত্রী সুপারভাইজারের এমন আচরণের প্রতিবাদ করেন এবং বিষয়টি আর না বাড়ানোর আহ্বান জানান।
পরিস্থিতি শান্ত করতে পাশের এক যাত্রী নিজের পকেট থেকে ৫০ টাকা দিয়ে দেন। অর্থাৎ যে ৫০ টাকা নিয়ে এতক্ষণ অপমান, বাক্‌বিতণ্ডা ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে, শেষ পর্যন্ত সেই টাকাই অন্য একজন যাত্রী দিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে অভিযোগকারীর ভাষ্য, টাকা আদায়ের পরও সুপারভাইজারের অমানবিক ও অপমানজনক আচরণের কোনো পরিবর্তন হয়নি।
যাত্রীসেবা, নাকি ভাড়া আদায়ের নামে হয়রানি? :
ভুক্তভোগী যাত্রীর অভিযোগ, আন্তজেলা পরিবহনে কাউন্টারভিত্তিক নির্ধারিত ভাড়া, যাত্রী ওঠানামা, নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ার প্রতিশ্রুতি এবং পথে যাত্রী তোলার বিষয়ে নানা অসংগতি রয়েছে। নামিদামি পরিবহনের বিরতিহীন, ডাইরেক্ট ও রিজার্ভ সার্ভিসের পরিচয় দেওয়া হলেও বাস্তবে অনেক সময় পথে যাত্রী ওঠানো হয়। ফলে যাত্রীদের প্রত্যাশিত সেবা ও বাস্তবতার মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে।
এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই এবং পরিবহন পরিচালনায় নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি রাখে।
চালকের বক্তব্যে উঠে আসে ভিন্ন বার্তা : ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সুপারভাইজারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগকারীর দাবি। অন্যদিকে গাড়ির চালক আশরাফের সঙ্গে কথা বললে তিনি বলেন, সামান্য ৫০ টাকার জন্য কোনো যাত্রীকে মিথ্যাবাদী বলা কিংবা নাজেহাল করার প্রয়োজন ছিল না।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক যাত্রীর বক্তব্যেও দীর্ঘ সময় ধরে তর্ক-বিতর্ক ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি : একটি পরিবহন প্রতিষ্ঠানের সুনাম শুধু নাম, গাড়ির সংখ্যা কিংবা বিজ্ঞাপনে নয়; বরং যাত্রীদের সঙ্গে কর্মীদের আচরণ, স্বচ্ছ ভাড়া আদায় এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়। একজন যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে মতবিরোধ হলেই তাঁকে অপমান, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
এ ঘটনায় শ্যামলী আর এন ট্রাভেলসের মালিকপক্ষ, পরিচালনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে- ১. কাউন্টারের বাইরে গাড়িতে ওঠার সময় ৩৫০ টাকা ভাড়া নির্ধারণের বিষয়টি কি যাচাই করা হবে? ২. গাড়ির সুপারভাইজার ৪৫০ টাকা দাবি এবং পরে ৯০০ টাকা ভাড়ার কথা বলার ভিত্তি কী?
৩. যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, মিথ্যাবাদী আখ্যা ও গায়ে হাত দেওয়ার অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে?
৪. যাত্রীকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তার দায়ভার কে নেবে? ৫. প্রতিষ্ঠানের কর্মীদের যাত্রীসেবার আচরণবিধি ও অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা রয়েছে কি না?
ভুক্তভোগী যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, গাড়ির সংশ্লিষ্ট কর্মীদের আচরণ যাচাই, প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সব ব্যাক্তি পরিবহন এক নয়। সিংহভাগ পরিবহনেই যাত্রী ভোগান্তি অসংগতি হয়রানি অভিযোগ যাত্রীদের দীর্ঘদিনের। দেখার কেউ নেই।  তবে,  যাত্রী কোনো পরিবহনের কাছে জিম্মি নন। ভাড়া নিয়ে বিরোধের নিষ্পত্তি হতে পারে নিয়ম ও আলোচনার মাধ্যমে-অপমান, হুমকি কিংবা শারীরিক হেনস্তার মাধ্যমে নয়। পরিবহন সেবায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন এবং পরিবহন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.