ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অর্থনীতি

অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে চলমান অস্থিরতা কাটছে না। পরিস্থিতির অবনতি ঠেকাতে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইনসহ মোট সাতটি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বেশ কয়েকজন পোশাক শ্রমিক জানান, তাঁরা নিয়মিত কাজ করতে চাইলেও প্রতিদিন কারখানায় এসে বিশৃঙ্খলা ও ছুটির খবর পাচ্ছেন। এতে তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলাজুড়ে পুলিশ, র‍্যাব, আনসার এবং বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, বিভিন্ন কারখানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু কারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধের সঠিক তথ্য যাচাই করা হচ্ছে। তবে আজ কোথাও বড় ধরনের শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.