ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

গাজীপুর

কালিয়াকৈরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই দুই দোকান

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি খাবার হোটেল ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রা ত্রি মোড় এলাকায় মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত ওই দোকানগুলোতে বেচাকেনা চলার সময় হঠাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা অন্য একটি দোকানেও তা গ্রাস করে।
ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৌরভ বিশ্বাস। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও, দোকান দুটির সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.