ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

পাবনা

শিক্ষার্থী সানজিদা হত্যার বিচার ও স্বামীর ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন

​​রাজধানীর উত্তরখানে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থী সানজিদা ইসলাম ইমার (২৪) রহস্যজনক মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে ফুঁসে উঠেছেন পাবনার সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং গ্রেফতারকৃত স্বামী আমিনুর রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​রোববার (১৫ নভেম্বর) পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের প্রধান ফটকের সামনে সানজিদার সহপাঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​নিহত সানজিদা ইসলাম ইমা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যয়ন করেছেন। পাবনা পৌর এলাকার গোপালপুর বনমালী শিল্পকলা কেন্দ্র মহল্লার বাসিন্দা এ বি এম শফিকুল ইসলামের মেয়ে সানজিদা। অপরদিকে, অভিযুক্ত স্বামী আমিনুর রহমান একই পৌর এলাকার নূরপুর (গাছপাড়া) মহল্লার আজিজুর রহমানের ছেলে। তিনি ঢাকায় পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সানজিদা ও আমিনুরের মধ্যে পূর্বের সম্পর্ক ছিল এবং গত ডিসেম্বরে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকেই তারা ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বহুতল ভবনের নবম তলার ফ্ল্যাটে বসবাস শুরু করেন। তবে সংসার শুরুর কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে সানজিদা পাবনায় বাবার বাড়িতে চলে আসেন। পরে দুই পরিবারের সমঝোতায় ঘটনার মাত্র পাঁচ দিন আগে তিনি পুনরায় ঢাকার বাসায় ফিরে যান।
​স্বজনদের অভিযোগ, ঢাকায় ফেরার দুই দিন পরই সানজিদা বাবার বাড়িতে ফোন করে কান্নাকাটি করেন এবং জানান যে, সেখানে তার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না; তাকে যেন দ্রুত নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনার দিন সারাদিন সানজিদাকে ফোনে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে আমিনুরকে ফোন করা হলে তিনি অফিসে ব্যস্ত থাকার কথা জানান। কিন্তু সেদিন রাতেই আমিনুর ফোন করে সানজিদার পরিবারকে জানান যে, সানজিদা আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের মেঝে থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করে। সুরতহাল ও প্রাথমিক তদন্তে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে স্বামী আমিনুরকে আটক করে।
​এ ঘটনায় নিহতের ছোট চাচা এটিএম সাইফুল ইসলাম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে আমিনুরকে গ্রেফতার দেখানো হয়েছে। পরদিন সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। বর্তমানে উত্তরখান থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে মামলাটির তদন্ত করছে।
রোববার সরকারি শহীদ বুলবুল কলেজ গেটের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, সানজিদাকে নির্মমভাবে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর ঘাতক স্বামী আমিনুর ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দিয়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করছেন।
​মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা আমিনুরসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.