ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

পাবনা

ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন চালুর প্রেক্ষাপটে শেকড় পাবনা ফাউন্ডেশনের চার দফা প্রস্তাবনা

উন্নয়নের ১৬ দফা রূপকল্পের আওতায় ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর বিষয়টি সামনে রেখে পাবনায় সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশন। রবিবার দুপুরে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন চালুর প্রেক্ষাপট তুলে ধরে প্রকল্পটির গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে জেলার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়।
সংগঠনটির প্রস্তাবনার মধ্যে রয়েছে, ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি নিশ্চিত করা, রেল লাইনের দুই পাশে বসবাসকারীদের সচেতন করতে গণক্যাম্পেইন পরিচালনা করা এবং অপরাধপ্রবণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন।
এছাড়া, পাবনা রেলওয়ে স্টেশনকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মানোন্নয়নের মাধ্যমে ‘এ’ গ্রেডের স্টেশনে রূপান্তর, কাশীনাথপুর থেকে উল্লাপাড়া পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের মাধ্যমে ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে সরাসরি ঢাকায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা, এবং পাবনা জেলাকে বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত করতে আমিনপুর থানার ঢালারচর থেকে পাবনা শহর এবং ঈশ্বরদী হয়ে খুলনা রুটে নতুন ট্রেন চালুর দাবি জানানো হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.