ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সেলাঙ্গরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান, ৩৪ প্রবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিবাসন আইন ও নিয়মকানুন নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন দেশের মোট ৩৪ জন প্রবাসীকে আটক করেছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ। গত ১৪ নভেম্বর আমপাং ও হুলু লাঙ্গাত এলাকার বিভিন্ন স্থানে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র, কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) এবং অভিবাসনসংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা যাচাইয়ের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে আমপাং ও হুলু লাঙ্গাত এলাকার সন্দেহভাজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসীদের আবাসস্থলে এই অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বিভিন্ন দেশের মোট ৩৪ জন প্রবাসীকে আটক করে অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হয়।
মালয়েশিয়ার বর্তমান অভিবাসন আইন অত্যন্ত কঠোর হওয়ায় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সকল প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের সবসময় নিজেদের বৈধ পাসপোর্ট, ভিসা এবং কাজের অনুমতিপত্র সঙ্গে রাখার পাশাপাশি স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ শুরু হয়েছে এবং সেলাঙ্গরসহ আশপাশের এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.