ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভুয়া ইমিগ্রেশন ই-পাস তৈরির চক্র শনাক্ত, দুই বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার পেনাং রাজ্যে ভুয়া ইমিগ্রেশন ই-পাস তৈরি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম)। গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পেনাংয়ের সিম্পাং আমপাত এলাকার তামান ইন্তান দেলিমা সংলগ্ন একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পেনাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক তুয়ান শামসুল ফিতরি বিন আহমদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ২৩ ও ৩২ বছর।
অভিযান চলাকালে ওই আবাসিক ভবন থেকে বিপুল পরিমাণ জাল ই-পাস প্রিন্ট, বিভিন্ন বিদেশি নাগরিকের পাসপোর্ট এবং জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন ও প্রিন্টিং মেশিন জব্দ করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের বৈধ ই-পাসের তথ্য ডিজিটাল উপায়ে পরিবর্তন করে ভুয়া কপি তৈরি করত এবং সেগুলো প্রবাসীদের কাছে বিক্রি করত। প্রতিটি জাল ই-পাসের জন্য তারা গ্রাহকদের কাছ থেকে ৫০ থেকে ১০০ মালয়েশীয় রিঙ্গিত পর্যন্ত আদায় করত বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৬(১)(ল) ও ৫৫ডি ধারা এবং পাসপোর্ট আইন ১৯৬৬-এর ১২(১)(ফ) ধারায় মামলা দায়েরপূর্বক তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের পেনাং রাজ্য ইমিগ্রেশন দপ্তরে নেওয়া হয়েছে।
ভুয়া ও প্রতারণামূলক অভিবাসন নথিপত্র তৈরির সঙ্গে জড়িত যেকোনো চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একইসঙ্গে প্রবাসীদের সামান্য অর্থের লোভে বা প্রতারণার ফাঁদে পড়ে ভুয়া ই-পাস কিংবা জাল নথিপত্র তৈরি, ক্রয় বা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে; অন্যথায় বড় ধরনের আইনি জটিলতা ও কারাদণ্ডের ঝুঁকিতে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.