ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

রাজনীতি

রায়পুরে ৬নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা, জনসেবার রাজনীতি ও ত্যাগীদের মূল্যায়নের আহ্বান

রাজনীতি শুধু পদ-পদবি কিংবা ব্যক্তিগত অবস্থান তৈরির মাধ্যম নয়, রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনগণের সেবা-এমন বার্তাই উঠে এসেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায়। কর্মীসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন নেতাকর্মীরা।
রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মীসভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান লিংকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এ.বি.এম. জিলানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম মিঠুন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জাহের মিয়াজী, রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান এবং রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নুরে হেলাল মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়পুর পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদ জাকির। রায়পুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ রুবেলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়।
প্রধান অতিথির বক্তব্যে রায়পুর পৌর বিএনপির সভাপতি এ.বি.এম. জিলানী বলেন, রাজনীতি হতে হবে জনগণের জন্য। দলীয় পদ-পদবি কখনো ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা কাউকে প্রভাবিত করার হাতিয়ার হতে পারে না। রাজনীতির মূল উদ্দেশ্য হতে হবে মানুষের সেবা করা এবং জনগণের কল্যাণে কাজ করা।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার বাস্তবায়ন করবে। এর মধ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ রয়েছে। এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিগত প্রত্যাশার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম মিঠুন (লিটন) রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ না হয়ে নেতাকর্মীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি দলে অনুপ্রবেশকারী বা ‘গুপ্তদের’ বিষয়েও সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
কর্মীসভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক দায়িত্ব নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই তাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও প্রতিকূলতার কথা তুলে ধরে জানান, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে নানা রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়ে তাঁরা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই আগামী দিনে দলীয় দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে দীর্ঘদিনের ত্যাগ, শ্রম, যোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁদের যথাযথ মূল্যায়ন করার দাবি জানান তাঁরা।
সভায় অন্যান্য বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.