ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

পাবনা মানসিক হাসপাতালে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ৫ জন দালালকে কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে অনৈতিকভাবে রোগী ভাগিয়ে নেয়া ও অর্থ আদায়ের অভিযোগে ৬ জন দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের মধ্যে ৫ জনকে ১৫ দিন করে কারাদণ্ড অপর ১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।
রোববার, ১৫ নভেম্বর দুপুরে এনএসআইয়ের দেয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল পুলিশের সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
পরে আটককৃত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম পাঁচ দালালকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। অপর একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.