ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ বক

“৩ হাজার মিটার জাল জব্দ, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক”

শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল ও শাপলাবিল। তবে পাখির এই অবাধ বিচরণকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি শিকারিরা। পাখি শিকার বন্ধে বন বিভাগের বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। এ সময় শিকারিদের ফাঁদ থেকে আটটি জীবিত বক উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া রেঞ্জ বন বিভাগের উদ্যোগে মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালিত হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাখি শিকারে ব্যবহৃত জাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি শিকারিদের পাতা ফাঁদ এবং পাখি ধরার জন্য স্থাপন করা কৃত্রিম বক ও ঘর ধ্বংস করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আটটি জীবিত বক উখিয়া রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এবং বন বিভাগের কর্মীরা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের আওতাধীন মাছকারিয়া বিলে অতিথি পাখি শিকারের প্রবণতা ঠেকাতে এ অভিযান চালানো হয়। শীতের মৌসুমে এ অঞ্চলের বিল ও জলাভূমিতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। এ সময় পাখি শিকারিদের তৎপরতা বাড়লে পাখির নিরাপদ বিচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বাধাগ্রস্ত হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অতিথি পাখি সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পাখি শিকার বন্ধে শুধু অভিযান পরিচালনা নয়, শিকারিদের শনাক্ত করা, নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোও জরুরি। এতে অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি মাছকারিয়া বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.