ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

পাবনা

পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি আজাদী হাসনাত পিনুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি আজাদী হাসনাত পিনুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জুর সঞ্চালনায় সভায় প্রয়াত এই নেতার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, আজাদী হাসনাত পিনু ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন এবং নিবেদিতপ্রাণ একজন রাজনীতিবিদ। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু তিনি নিঃস্বার্থভাবে দলকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন। দলের প্রতিটি নেতাকর্মীর জন্য তাঁর আদর্শ ও ত্যাগের রাজনীতি অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ডা. আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল মান্নান মানু এবং জেলা যুবদলের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম আগা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদুল ইসলাম খোকন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে মরহুম আজাদী হাসনাত পিনুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.