ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো “নজরুল-সাহিত্য সম্মেলন” উৎসব

পাবনার ঈশ্বরদী ও রংপুর বিভাগের শতাধিক কবি সাহিত্যিকদের অংশগ্রহণে ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘চরনিকেতন নজরুল সাহিত্য সম্মেলন-২০২৬ ও সাহিত্য উৎসব।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরের চরগড়গাড়ি গ্রামের চরনিকেতন কাব্যমঞ্চের আয়োজনে নিভৃত পল্লীতে এই নজরুল সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়।
এ সম্মেলনে সমকালীন বাংলা সাহিত্যের কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মেলনে রংপুর বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক ও নজরুলসংগীতশিল্পীরা অংশ করেন। গান, কবিতা, প্রবন্ধ পাঠ, সেমিনার, আলোচনাসহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় কবি ও প্রাবন্ধিক অধ্যক্ষ আব্দুল দাইন সরকারের সভাপতিত্বে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার।
এছাড়া আরো দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেমিনারে ‘নজরুলের বিদ্রোহ স্বাধীনতা, সাম্য ও মুক্তির আকাঙ্ক্ষা’ শীর্ষক বিষয়ে এবং দ্বিতীয় সেমিনারে ‘নজরুলের জীবন ও দর্শন: তুমি শুনিতে চেয়ো না’ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কবি মজিদ মাহমুদ বলেন, ‘ঈশ্বরদীর চরগড়গড়ি গ্রাম শিক্ষাদীক্ষা ও শিল্পসাহিত্যের সমৃদ্ধ করার লক্ষ্যে প্রায় ৩০ বছর ধরে আমি এই এলাকাতে বাংলা সাহিত্যের গুরুত্ব তুলে ধরতে কাজ করে যাচ্ছি। বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও দেশের মানুষের জন্য কিছু করতে পারা অনেক গর্বের। যেহেতু এই এলাকাটি পশ্চাৎপদ, তাই এখানে শিল্প-সাহিত্যের আলোয় আলোকিত করার জন্য প্রতিবছর চরগড়গড়ি গ্রামের এ ধরনের আয়োজন চলে আসছে। এরই ধারাবাহিকভাবে নজরুলবর্ষকে সামনে রেখে রংপুর বিভাগের সকল কবি-সাহিত্যিকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.