ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু তাহসিন গুরুতর আহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান তাহসিন (৬) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দোয়াজি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু তাহসিন ওই এলাকার বাসিন্দা তাজুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে দোয়াজি পাড়া জামে মসজিদসংলগ্ন গ্রামীণ সড়ক পার হচ্ছিল শিশু তাহসিন। এ সময় নিয়ন্ত্রণহীন একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়লে গাড়িটির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। আশপাশের লোকজন এগিয়ে এলে চালক দ্রুত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
দুর্ঘটনার তীব্রতায় শিশুটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার সামনের বেশ কয়েকটি দাঁত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.