ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন আটজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহলদল ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক সীমানা শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে তাঁবু, রান্নার সরঞ্জাম, খাদ্যসামগ্রী, দা, ছুরি ও চাপাতিসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্যে আটকের শিকার ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের শৈলকুপার মো. আব্দুল আহাদ (২২), বরগুনা সদরের মো. হাসান সিহাব (২৮), ঢাকার ভাটারা খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার চকবাজার পোস্তগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশনের মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)। এ ছাড়া বান্দরবানের বাসিন্দা বলে নিজেদের পরিচয় দেওয়া লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০) নামের আরও দুজন রয়েছেন। তবে শেষোক্ত দুজনের পরিচয় ও সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ারসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি আরও জানায়, বৈধ পাসপোর্ট কিংবা কোনো ধরনের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়া সীমান্ত এলাকায় এমন সন্দেহজনক অবস্থানের কারণে তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.