ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অর্থনীতি

এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি দেন প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী। এতে এস আলম গ্রুপের বন্ধ সব কলকারখানা খুলে দেওয়া এবং চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার বেকারত্ব নিরসনের দাবি জানানো হয়।
স্মারকলিপি দিতে আসা শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১২ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন বেতন-ভাতা পেলেও গত তিন-চার মাস ধরে তাদের কোনো আয় নেই। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। সন্তানদের পড়াশোনার খরচ ও অসুস্থ মা-বাবার চিকিৎসা ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে।
তারা বলেন, ‘আমাদের একটাই দাবি, বন্ধ কারখানাগুলো চালু করে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আবারও কর্মস্থলে ফিরে পরিবারের দায়িত্ব নিতে চাই।
কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা গত ১ আগস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট, এস আলম পাওয়ার জেনারেশন ও একটি পশুখাদ্য কারখানা।
সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের আগস্ট থেকে কারখানাগুলো পূর্ণাঙ্গ উৎপাদনে না থাকলেও গত আগস্ট পর্যন্ত কর্মরতদের বেতন-ভাতা দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ থাকা এবং নতুন করে ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল আমদানি ব্যাহত হয়। ফলে পর্যায়ক্রমে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ছাঁটাই করা হয়। সবশেষ গত ১ আগস্ট অবশিষ্ট শ্রমিক-কর্মচারীদের ছাঁটাইয়ের নোটিশ দিয়ে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়।
স্মারকলিপি দিতে আসা এস আলম গ্রুপের কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তানদের নিয়ে আমরা খুব অসহায় অবস্থায় আছি। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেও পাচ্ছি না। বয়স ৫০ বছর শুনলেই অনেক প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
স্মারকলিপি গ্রহণের পর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, শ্রমিক-কর্মচারীরা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান। তাদের স্মারকলিপি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারও এসব মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচকভাবে চিন্তা করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.