ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

খেলার মাঠের দাবিতে বেনাপোলে মানববন্ধন

মাদক চাই না, খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার’ এই স্লোগানকে সামনে নিয়ে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল বড় আঁচড়া গ্রামবাসী।

শনিবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এসময় মানববন্ধন ও সমাবেশে বড় আঁচড়া গ্রামবাসী সহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি আগে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেয়ার আশ্বাস দেয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো খেলার মাঠ ফিরিয়ে না দেয়ায় বর্তমান প্রজন্ম কোন খেলাধূলা করতে না পেরে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

অতি সত্ত্বর যদি এখানে একটি খেলার মাঠ না দেয়া হয়, তাহলে বর্তমান প্রজন্ম আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বেনাপোলবাসী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.