ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় আয়েশা আক্তার (৭০) নামে এক বৃদ্ধ সহ তিনজন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন- আয়েশা আক্তারের ছেলে আলমগীর হোসেন (৪০) ও বড় মেয়ে ফরিদা আক্তার (৫০)।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার আঁটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিন আয়েশা আক্তারের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই গ্রামের ১। হেলাল উদ্দিন (৭৫) পিতা মৃত: কুদ্দুস,২। ইদ্দিছ আলী (৭০) পিতা মৃত: আলাউদ্দিন,৩। আফজাল হোসেন (৩৫) পিতা:আলতাফ উদ্দিন, ৪।মোঃ বুরুজ(৫০) পিতা মৃত :ওমর আলী, ৫।আছলাম পিতা মৃত: মজলিস মিয়া,অজ্ঞাত ৩/৪ জন সহ বিবাদী করে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়-পূর্ব শত্রুতার জের ধরে আঁটিয়া গ্রামের হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, আফজাল হোসেন, বুরুজ, আসলাম সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন একই এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে জোরপূর্বক জমিতে টিনের বেড়া দিতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে হেলাল উদ্দিন গং জাহাঙ্গীর আলমের বৃদ্ধ মা আয়েশা আক্তার কে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে বৃদ্ধ আয়েশাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আয়েশা আক্তারের ছেলে আলমগীর হোসেন বলেন,আমাদের বাড়ির পাশে আমার মায়ের জমি, আমার বোনকে ৩ বছর পূর্বে রেজিষ্ট্রেশনসহ খারিজ করে দেয়। সে জমি ভোগ দখলের জন্য ভূমি দস্যু রাজাকার হেলাল উদ্দিন ওরফে হেলাল মৌলবী জমিটি দখলের জন্য পায়তারা করতেছে। ইতিপূর্বেই আমরা থানায় অভিযোগ করেছি। সে কারণে হেলাল গং ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ দিকে হেলাল উদ্দিন গং এদের বাড়িতে গেলে কাউকে খোঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তাদের ফোন নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি।

পলাশ থানা অফিসার ইনচার্জ ইকতিয়ার উদ্দিন জানান- অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.