ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য, শিক্ষা ও ক্যাম্পাস

আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ -কয়েকটি মোটর সাইকেলে আগুন

কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। কয়েকটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাপক পুলিশ পাহারায় কুষ্টিয়ার মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল করে চৌড়হাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পরে বিকেল ৫টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেলযোগে চৌড়হাস এলাকায় এসে শিক্ষার্থীরাদের ওপর হামলা চালায়। এ তারা ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা কর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে, একটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর মজমপুর গেটে এসে ৬টার দিকে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। পুরো সময়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.