ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শ্রীপুরে বাজার ও পাড়া মহল্লার নিরাপত্তায় যুবদল নেতার নেতৃত্বে রাত জেগে পাহাড়া

গাজীপুরের শ্রীপুরে, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল বেপারীর নির্দেশে, গাজীপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক প্রয়াত নেতা শাহজাহান চঞ্চলের সুযোগ্য উত্তরসূরী গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এস এম পলাশ চঞ্চলের নেতৃত্বে সন্ত্রাস ও চুরি, ডাকাতি নৈরাজ্য অস্থিতিকর পরিস্থিতি প্রতিরোধে শ্রীপুর পৌরসভার ২নং সি এন্ড বি বাজার এলাকার বাজার ব্যবসায়ীদের এবং পাড়া মহল্লার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাত জেগে পাহাড়া দিতে দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সি. সহ-সভাপতি মোজাম্মেল হক রতন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জি. নাজমুল হক সুমন, ৭নং ওয়ার্ড দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম পিন্স, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জি. ওয়াসিম আকরাম, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা সাহাজ উদ্দিন বেপারী, নেকবর বেপারী, জাহাঙ্গীর আলম। শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন পাপ্পু, ৭নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সৌরভ, ছাত্রনেতা রায়হান আলম বেপারী, রাজীব বেপারী,আজমাইন হোসেন অনিক, পাপ্পু বেপারী। সেচ্ছাসেবক দলের নেতা এস এম রাসেল। ছাত্রনেতা রিফাত, শুভ, তানজিল ও আরাফাত সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুর জেলা যুবদল নেতা পলাশ চঞ্চল বলেন, এ দেশটা আমাদের। এই দেশকে গড়তে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। দেশের এই অস্থিতিকর পরিস্থিতিতে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, রাহাজানি ও ছিনতাইয়ের মত ঘটনা ঘটাচ্ছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই লক্ষ্যেই শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল বেপারীর নির্দেশে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ২নং সিএনবি বাজার এলাকা সহ আশেপাশে পাড়া মহল্লায় সাধারণ মানুষের জানমালের রক্ষার্থে যেকোনো অস্থিতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.