ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পিরোজপুর

পিরোজপুরে হিন্দুদের উপর উল্লেখযোগ্য আঘাত আসেনি জেলা আইনশৃঙ্খলা সভায় হিন্দু নেতৃবৃন্দ

পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য কোন আঘাত আসেনি। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মন্দির ও বাড়ীঘর পাহাড়া দিয়েছে।

মঙ্গলবার পিারোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্ম বিরতি পালন করলেও রাজনৈতিক নেতা-কর্মী ও জনগন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সভায় উপস্থিত রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ সকলকে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে প্রশাসনকে সহায়তার অনুরোধ রাখেন। সভায় বক্তব্য দেন এনএসআই এর জয়েন্ট ডাইরেক্টর আব্দুল কাদের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা জামায়াতের সেক্রেটারী মো: জহিরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি বাবুল হালদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক দোলা গুহ প্রমুখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.