ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পিরোজপুর

হাসিনার বিচারের দাবিতে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

ছাত্র আন্দোলনের মুখে গণহত্যার পর ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে পালানো সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাচিক ভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন, হামলা মামলা ও নির্যাতনের বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিছিল হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় জেলা, উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বিগত দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার যে সকল অপকর্ম করেছে সেগুলোর সুষ্ঠ তদন্ত করে বর্তমান সরকারের কাছে বিচারের দাবি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.