ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

ইসলামপুরে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর গণ মিছিল

জামালপুরের ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচারে ট্রাইবুনাল গঠন ও গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের দাবিতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“ইসলামী আন্দোলন বাংলাদেশ” ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে  (১৭ আগস্ট) শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্ত্বর এক পথসভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী সুলতান মাহমুদ সিরাজীর সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন সিরাজী,যুগ্ম সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান খন্দকার, সাংগঠনিক সম্পাদক এম আনিসুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাকিম শাহ আলম, বকসিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জালাল, পৌর সভাপতি ওমর আলী,ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুস সাগর প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা নিহতদের বিচারে দ্রুত ট্রাইবুনাল গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচার কার্যকর করা সহ ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সকল অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.